মাগুরানিউজ.কম:
মাগুরায় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, রবিবার সন্ধায় মাগুরার দোয়ারপাড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোছাঃ রেখা খাতুন(২৮) কে ০৮(আট) বোতল ফেন্সিডিল’সহ আটক করা হয়। রেখা খাতুন দোয়ারপাড় এলাকার মোঃ নওশের মীরের স্ত্রী।
একই সময় দোয়ারপাড় এলাকা থেকে অপর নারী মাদক ব্যবসায়ী মোছাঃ শেফালী বেগম (৪০) কে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়। শেফালী বেগম একই এলাকার মোঃ ওবায়দুর রহমানের স্ত্রী।
উভয় ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


