বিজয়া দশমীতে মাগুরার ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির শুভেচ্ছা

মাগুরানিউজ.কম:

mn

বিজয়া দশমী উপলক্ষে মাগুরার হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাগুরার ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র।

তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত। বাঙালি ঐতিহ্যগতভাবে উৎসবপ্রিয়। ধর্ম যার যার, উৎসব সবার।

তিনি বলেন, ঈদ ও পূজাকে ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয়েছে, তা এ সত্যেরই প্রতিফলন হিসেবে আজ সর্বত্র প্রতিভাত হয়েছে।

এ্যাড. রতন কুমার মিত্র বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে, তা নজিরবিহীন। পূজামন্ডপগুলোতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অশুভ শক্তিকে পরাভূত করার দুর্গোৎসবের শিক্ষা অনুসারীদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারলে তা হবে বিশাল অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: