মাগুরায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুর

মাগুরানিউজ.কমঃ 

magura_map-b-765x510

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দফায় দফায় এ সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট চলে। এ সময় ৫০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মাগুরা সদর উপজেলার ভলুগ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভলুগ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক বাদশা ও মোহন মোল্লার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক আশরাফের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষের ৬০টিরও বেশি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে মাগুরার পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: