মাগুরানিউজ.কম:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার আনুষ্ঠানিকতা প্রায় শেষ। বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হচ্ছে আজ। বাবার বাড়ি থেকে দেবী দূর্গার এখন স্বামীগৃহে ফেরার পালা।
বৃহস্পতিবার বিজয়া দশমীর পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হলেও আজ শুক্রবার মাগুরাতে বিজয়া শোভাযাত্রা বের করা হবে।
এদিকে মাগুরা শহরসহ উপজেলা গুলোর প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে।

