আজ শারদোৎসবের দুর্গাষষ্ঠী, উত্‍সবের মুডে সুইচ অন মাগুরা শহরের

মাগুরানিউজ.কম:

mn

আজ শারদোৎসবের দুর্গাষষ্ঠী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সবের কাউন্টডাউন। প্যান্ডেলে প্যান্ডেলে ঢুঁ মারা শুরু। প্যান্ডেলে ঘোরার সাথে রেস্টুরেন্টের ভিড়ও ছিল একেবারে চোখে পড়ার মতো।  নামকরা থেকে অনামী-ঠাকুর দেখার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনওটাই। রোববার ছিল দুর্গা দেবির বোধন। তবে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়েই দুর্গার পূজার আনুষ্ঠানিকতা শুরু। মাগুরা জুড়ে বইছে উৎসবের আমেজ। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে উচ্ছসিত ভক্তকূল।

সকাল থেকেই বাঙালি একেবারে উত্‍সবের মুডে সুইচ অন করে ফেলেছে। সকাল থেকেই পুজো দেখতে বেরিয়ে গিয়েছে। সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। অর্থাৎ দুর্গাষষ্ঠী পূজা। দেবীর আমন্ত্রণ ও অধিবাস এবং সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। ২০ অক্টোবর দেবীর নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী পূজা। ২১ অক্টোবর মহাষ্টমী, কুমারী পূজা ও সন্ধিপূজা। ২২ অক্টোবর একই দিনে মহানবমী এবং দশমী পূজা। তবে ২৩ অক্টোবর বিজয়া দশমী- প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।

এবছর মাগুরা জেলায় সর্বমোট ৬১৪টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৯৩টি, শ্রীপুর উপজেলায় ১৩৫টি, মহম্মদপুর উপজেলায় ১২৩টি, শালিখা উপজেলায় ১৪২টি।

পৌরসভায় ২১টি মন্দিরে পূজার আয়োজন চলছে।

১৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২২ অক্টোবর বিজয়া দশমী পালিত হলেও ২৩ অক্টোবর শুক্রবার জেলার সব মন্দিরের প্রতিমা নিরঞ্জন বা বির্সজন দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: