শ্রীপুরে দূর্গাপূজার আয়োজকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

মাগুরানিউজ.কম:

mn

হিন্দু ধর্মের সর্ববৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ক’দিন বাকি। এ পূজাকে কেন্দ্র করে জেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগররা দিনরাত কাজ করে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১৯ অক্টোবর থেকে ষষ্ঠি বিহীত পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এ উৎসবের শুরু হবে। 

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মাগুরা জেলা পুলিশ জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শ্রীপুর উপজেলায় এ বছর ১৩৫টি মন্ডপে পূজার আয়োজনের  শেষ প্রস্তুুতি চলছে।

দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালনে সহায়তা করতে মাগুরার শ্রীপুর থানাধীন সকল পুজা উদযাপন কমিটির সদস্যদের সাথে জেলা পুলিশের এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

mnআলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উপজেলার সকল পূজা আয়োজনকারীদের উপস্থিতিতে উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনে এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখতে আলোচনা করা হয়।

শারদীয় দূর্গোৎসব উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনে এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখতে সর্ব প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: