মাগুরানিউজ.কম:
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরের ভবন থেকে এক বণ্যাঢ্য র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: আব্দুল লতিফ, পৌরসভার মেয়র ইকবাল আক্তার খান কাফুরসহ জেলা ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স, রেড সিসেন্ট, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
র্যালী শেষে জেলা প্রশাসক ভবন চত্বরে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

