আজ দিন আমাদের। মাগুরায় স্বর্ন-কিশোরী নিয়ে ফারজানা ব্রাউনিয়া

মাগুরানিউজ.কম:

mn

আজ দিন আমাদের, শুধু আমাদের জন্যেই আজকের এই আয়োজন। আমরাও পারবো দেশকে এগিয়ে নিয়ে যেতে। এভাবেই তাদের প্রতিক্রিয়া জানালেন শালিখার সিংড়ায় বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো চ্যানেল আইয়ের সুবিখ্যাত প্রোগ্রাম “স্বর্ন-কিশোরী”র আয়োজনে উপস্থিত কবিতা, সুমি, রাবেয়া, সালমা, পায়েল সহ উপস্থিত কিশোরীরা। তাদের এলাকায় স্বর্ন-কিশোরী অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, চ্যানেল আই কতৃপক্ষ ও “স্বর্ন-কিশোরী”র ফারজানা ব্রাউনিয়াকে।

আজ দুপুরে মাগুরার শালিখার সিংড়ায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির পিতার নামে প্রতিষ্ঠিত বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো চ্যানেল আইয়ের সুবিখ্যাত প্রোগ্রাম “স্বর্ন-কিশোরী”।

স্বর্ন-কিশোরীর আয়োজন উপলক্ষে স্থানীয় ১৮ টি স্কুলের কিশোরীদের পদচারনায় সকাল থেকেই মুখরিত ছিলো বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ প্রাঙ্গন। চারিদিকে ছিলো কিশোরীদের সাজসাজ রব।

বিকাল ৪টায় মূল পর্বে উপস্থিত ছিলেন কিশোরীদের অতি প্রিয় “ফারজানা ব্রাউনিয়া”।

বিশেষ বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম।

‘এবারের সংগ্রাম সু-স্বাস্থের সংগ্রাম’ এই স্লোগান নিয়ে মাগুরার ‘বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ’ প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে স্বর্ন-কিশোরী নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া বলেন, বয়ঃসন্ধিতে একজন কিশোরীর শরীর ও মনে ঘটে নানান পরিবর্তন। কিন্তু এ সময়ে আমাদের দেশের কিশোরীরা কোন ভাবে বিষয়গুলো শেয়ার করতে পারেনা তাদের পরিবার বা আপনজনের সাথে। আর তাই এসব কিশোরীদের পাশে দাড়াতেই স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক।

জানালেন, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক, বাংলাদেশের দুই কোটি কিশোরীর সবচেয়ে বড় নেটওয়ার্ক গড়ার কাজে নিরলস কাজ করে চলেছেন। কাজ করছেন তাদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে। প্রতিটি জেলায় গড়ে তুলেছেন নেটওয়ার্ক। সেই সাথে চ্যানেল আই প্রতি সপ্তাহে “স্বর্ন-কিশোরী” অনুষ্ঠানটি প্রচার করছে। ফলে কিশোরীরা আজ নিজের সমস্যার গুলো দ্বিধাহীন ভাবে বলতে শিখছে, অবিভাবকরা হচ্ছেন সচেতন।

লক্ষ লক্ষ কিশোরী মনের অজ্ঞতা ও স্বাস্থ্যগত জটিলতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লড়াই করতেই জন্ম হয় “স্বর্ণকিশোরী”র। স্বর্ণকিশোরী সেই জন যে সবরকম বিভ্রান্তিকে দুরে সরিয়ে স্বাস্থ্যগত তথ্যে সমৃদ্ধ একজন প্রাজ্ঞ কিশোরী। একজন স্বর্ণকিশোরী প্রতিনিধিত্ব করবে সমাজকে। তাকে অনুসরণ করবে তার চারপাশের কয়েক হাজার কিশোরী।

স্বর্ণকিশোরী ক্যাম্পেইনের মূল ভাষ্য হলো- কিশোরী সুস্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব। আর তাই স্বাস্থগত প্রাথমিক বিষয়াদি সম্মন্ধে কিশোরীদের সজাগ করা হবে যারা ভবিষ্যতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবে।

আগামী পাঁচ বছরে দুই কোটির ওপরে স্বর্ণকিশোরী বের হয়ে আসবে। তাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: