মাগুরায় ভাঙ্গনের কবলে মসজিদ। রক্ষার আবেদন জানালো এলাকাবাসী

মাগুরানিউজ.কম: 

mnমাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের লক্ষীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসীর আশংকা।

এলাকাবাসীরা জানান, এলাকাবাসীর উদ্যোগে ১৯৮৭ সালে ১৩ লাখ টাকা ব্যয়ে এ মসজিদটি নির্মাণ করা হয়। প্রতিদিন লক্ষীপুর বাজারসহ আশেপাশের দেড় থেকে দুই শতাধীক মুসল্লী এ মসজিদে নামাজ আদায় করে থাকেন। মসজিদটি ফটকি নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে মসজিদটি বর্তমানে ভাঙ্গনের আওতায় এসে পড়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আলী ভুঁইয়া জানান, বর্তমানে ভাঙ্গন যে অবস্থায় এসেছে তাতে ভাঙ্গন এলাকায় আরসিসির বেষ্টনি তৈরী না করলে মসজিদটি রক্ষা করা সম্ভব হবেনা।

এলাকাবাসী মসজিদটি রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ঠ বিভাগসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: