মাগুরানিউজ.কম:
মাগুরা জজ কোর্ট জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সাকিব আল হাসান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়।
এরআগে বাবা মাশরুর রেজা কুটিল ও বন্ধু-স্বজনদের সঙ্গে ঈদগাহ মাঠে আসেন সাকিব।
নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে নিজ বাড়িতে পশু কোরবানি দিয়েছেন দেশসেরা এ ক্রিকেটার।


