মাগুরায় তীব্র যানজটে নাকাল শহরবাসী

মাগুরানিউজ.কমঃ

mn

আসছে ঈদকে কেন্দ্র করে মাগুরার মার্কেটগুলোতে চলছে কেনা-কাটার ধুম। ক্রেতাদের উপচেপড়া ভিড়ের প্রভাব এবার মার্কেট ছাড়িয়ে রাস্তায় পড়তে শুরু করেছে।

শনিবার সরকারি ছুটির দিন হলেও যানজট থেকে নিস্তার মেলেনি মাগুরা শহরবাসীর। ঈদের কেনাকাটা করতে রাস্তায় মানুষের ভিড় ও শহরের রাস্তাঘাট সংস্কারে ধীর গতি, সব মিলিয়ে তীব্র যানজটে নাস্তানাবুদ শহরবাসী।

শনিবার বেলা ১১টার পর থেকে মাগুরার বিভিন্ন ব্যস্ততম সড়কে যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শহরবাসীকে। সৈয়দ আতর আলী রোডে তীব্র যানজট দেখা যায়। শহরজুড়ে অবস্থানরত মার্কেটগুলোকে ঘিরে ঈদের কেনাকাটা করতে আসা মানুষের উপচেপড়া ভিড় এই যানজটের প্রধান কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর বাইরে মাগুরাশহরে যানজটের নিয়মিত কারণগুলো তো আছেই।

তবে ঢাকাররোড থেকে চৌরঙ্গী মোড় হয়ে নতুন বাজার, চৌরঙ্গী থেকে ভায়নমোড় পর্যন্ত সড়কে যানজটের প্রধান কারণ হিসেবে ভাঙ্গাচোরা রাস্তাকেই প্রধান কারন হিসাবে মনে করেছেন শহরবাসী।

পরিবারের জন্য নতুন পোশাক কিনতে আসা এম সালেকিন মাগুরানিউজকে বলেন, ‘সরকারি ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে মার্কেটে এসেছি। ভেবেছিলাম ভিড় একটু কম হবে। কিন্তু সরু ভাঙ্গাচোরা রাস্তা ও অনিয়ন্ত্রিত ট্রাফিকিং এ প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে।’

সরেজমিনে আরো দেখা যায়, ঈদের কেনাকাটা করতে বের হওয়াতেও সড়কে প্রাইভেটকার ও অন্য যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখা হয় শপিংমল সংলগ্ন সড়কগুলোতে। তাই যানজট তৈরি হচ্ছে বেশি।

সৈয়দ আতর আলী রোডে ক্রেতাদের ভিড় বাড়ায় এই সড়কে যানজট বেশি তৈরি হচ্ছে বলে যাত্রীরা জানান।

ক্রেতা মিলন বলেন, সৈয়দ আতর আলী রোডে পুরো রাস্তায় যানজট। আসতে স্বাভাবিকের চেয়ে প্রায় দেড়গুণ সময় লেগেছে। ঢাকার রোডেও তীব্র যানজট। মূলত ঈদের ক্রেতাদের কারণে এই অতিরিক্ত যানজট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: