লেখক- সম্পাদক, মাগুরা নিউজ।
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মাগুরানিউজ.কম:
ঈদকে সামনে রেখে কেনাকেটা কেন্দ্রিক গ্রামীণ অর্থনীতি এখন বেশ রমরমা। আবার কারো কারো পরিবারে নিস্তদ্ধতাও বিরাজ করছে। তাদের ঈদ বলতে বুঝায় সকালবেলা ওঠে দুই রাকাত নামায শেষে পরস্পরের সাথে কোলাকুলি করা।
বরাবরের মতো গ্রামের খেটে খাওয়া পেশাজীবীরা ঈদকে কেন্দ্র করে বছরের সর্বোচ্চ আয় করার চেষ্টা করবেন। খরচও করবেন বেশি। বছরের অন্য সময়ের কষ্টের মাঝেও সাময়িক স্বস্তি ও ঈদের আনন্দের কিছ মুহুর্ত শ্রমিকদের সংগ্রাম মুখর জীবনের যেন সবচেয়ে বড় পাওনা।
শহর কিংবা গ্রাম, সবখানেই এখন মানুষের তৎপরতা ঈদকে ঘিরে। তাই বাধভাঙ্গা আনন্দে মেতে উঠেছে বাংলাদেশের ৮৭ হাজার গ্রাম।
ঈদে গ্রামীণ অর্থনীতিতে সাময়ীক ভাল মান থাকলেও এখনও গ্রামের ব্যাপক জনগোষ্ঠি হত দরিদ্রের মাঝে জীবন কাটাচ্ছে।
তবুও তারা ঈদকে নিয়ে ব্যস্ত সর্বত্র।গ্রামের রিকশা চালক, মাটিকাটা শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের ঈদ বলতে যা বুঝায় তা হল, ঈদগাহে গিয়ে দুই রাকাত নামায শেষে কর্মজীবনে ফিরে যাওয়া।
সম্প্রতি বির্বাতার সাথে আলাপকালে অনেক রিকশা চালক বলেন, বছর জুড়েই তারা নানা কষ্টে থাকেন। প্রতি বছরের মতো এবারও তাদের নিত্যপণ্যের দ্রব্যের সাথে যুদ্ধ করতে হচ্ছে।
পরিসংখ্যান মতে, গ্রামে জিনিসপত্রের দাম শহরের মতই। গ্রামের মার্কেটগুলো ঘুরে তেমন চিত্রই দেখা যায়।
পরিসংখ্যান ব্যুরোর মতে, গ্রামে এখন খাদ্যদ্রব্য, কাপড়-চোপড়,. আসবাবপত্র, চিকিৎসা সেবা, বাসাভাড়া সহ সব কিছুর দাম এখন অনেক বেশি।


