মাগুরানিউজ.কম:
নানী বাড়ি আর শৈশবের ক্লাবে ক্যারাম খেলে মাগুরাতে আজ দিন কাটালেন সাকিব।বাড়িতে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উপযাপনের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন মাগুরায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাকিব বন্ধুদের নিয়ে নানী বাড়ি সদরের বারাসিয়ায় বেড়াতে যান। সেখানে নানীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
এরপর সন্ধ্যায় তিনি তার ছোট বেলার ক্লাব শহরের দোয়ারপাড়ের বাবুল স্মৃতি সংঘে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন ও ক্যারাম খেলায় মেতে ওঠেন। বরাবরই মাগুরাতে এলে ক্লাবে এসে ক্যারামে মেতে উঠতে পছন্দ করেন বলে তার বন্ধুরা জানান।

