মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের পাশে লক্ষাধিক টাকা মূল্যের চারটি গাছ কাটার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন স্থানীয় চিকিৎসক সুমন হোসেন ও তার বাবা অহিদুজ্জামান সাঈদ।
স্থানীয়রা জানান, সরকারি ছুটির সুযোগে বৃহস্পতিবার সকালে বগিয়া ইউনিয়ন পরিষদের পেছনে সরকারি ২টি আম গাছ ও ২টি মেহগনী গাছ কেটে নিয়ে যায় সুমন ও তার বাবা সাঈদ।
এ সময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পরে দুপুর ১টার দিকে পুলিশ কাটা গাছগুলো জব্দ করে এবং সুমন ও সাঈদকে আটক করে।
এ প্রসঙ্গে বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কাটা দেখতে পান তিনি।

