মাগুরানিউজ.কম:
মাগুরা টাউন হল ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাগুরাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সাধারন সম্পাদক জায়েদ বিন কবির নিশান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ এবং কুরবানির শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন। পশু কুরবানির মাধ্যমে মনের পাপ পঙ্কিলতা দুর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক সুবর্ন সুযোগ।
ঈদুল আযহা উদযাপনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। পবিত্র ঈদুল আযহা আমাদের আল্লাহর প্রতি উৎসর্গ করার প্রবণতাকে জাগ্রত করে তোলে। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে দল-মতের উর্ধে উঠে দেশ ও জাতির কল্যাণে এক সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা সবার মাঝে আরো গভীর করুক ভ্রাতৃত্বের বন্ধন, ঈদ হোক সকলের। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।


