১৫ টাকার লাঠি, সাথে লাখ টাকার গরু। এবার আনন্দ মিছিল

মাগুরানিউজ.কম:

file (4)

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আয়োজন। কোরবানির জন্য উৎকৃষ্ট পশু ক্রয়, পশু জবাইয়ের সরঞ্জামাদি যেমন দা, বটি, ছুরি ইত্যাদি ক্রয়, পুরাতন সরঞ্জামাদিতে শান দিয়ে ধারালো করাসহ নানা আয়োজনে ব্যস্ত মুসলিম সম্প্রদায়।

ইতিমধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার গরু আসছে পশুর হাটগুলোতে। ক্রমেই গরু, মহিষ, ছাগল প্রভৃতি পশু কেনাবেচায় জমে উঠছে হাটগুলো। আর সেসব হাটে পশুর বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে আনুষঙ্গিক নানা উপকরণ। এমন কিছু উপকরণের মধ্যে তুচ্ছ হলেও গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে গরু তাড়ানোর লাঠি।

পশুর হাটে প্রবেশ করলেই একটু নজর করলেই দেখতে পাবেন। যাবতীয় উপকরণ রয়েছে দোকানগুলোতে। গরুকে সাজানোর জন্য কাপড় কিংবা রঙিন কাগজের মালা, রঙিন দড়িসহ অন্যান্য উপকরণের চাকচিক্য তো আছেই খেয়াল করলে চোখে পড়বে বাঁশের লাঠিও। দেড় থেকে দুই ফুট লম্বা লাঠির মূল্য মাত্র ১৫ থেকে ২০ টাকা।

দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, লাঠির চাহিদা প্রচুর। গরু বিক্রি করতে আসা বেপারি এবং গরুর ক্রেতারাই এসব লাঠি কেনে।

 

দোকানিরা জানান, প্রতিটি লাঠির মূল্য ১৫ থেকে ২০ টাকা। এছাড়া গবাদি পশুর জন্য রঙিন কাগজ কিংবা কাপড়ের তৈরি মালা ২০ থেকে ২০০ টাকা এবং দড়ি ৩০ থেকে ১০০ টাকা করে বিক্রি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: