বাংলাদেশের দাপুটে জয়। মাগুরা নিউজের অভিনন্দন

মাগুরানিউজ.কম:

mnভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নিয়েছে নাসির-সাব্বির-সৌম্য-রুবেলরা। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৯৬ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ‘নাসির শো’তে জয় তুলে নিয়েছে মুমিনুল হকের দল। দলকে সমতায় ফেরাতে ব্যাট হাতে দৃষ্টিনন্দন অপরাজিত শতক আর বল হাতে ৫ উইকেট দখল করেন টাইগারদের তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

শুধু নাসির নন, দলের দারুণ জয়ে ভূমিকা রাখেন ৪ উইকেট নেওয়া রুবেল হোসেন এবং উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাশ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকান বাংলাদেশ ‘এ’ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাসির হোসেন। তার দারুণ শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান।

৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দল। ৬৫ রানের জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা ফেরায় বাংলাদেশ।

দলের হয়ে ১০ ওভারে ৩৬ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন নাসির হোসেন। ৪টি উইকেট তুলে নেন ৯ ওভারে ৩৩ রান খরচ করা রুবেল হোসেন। চার উইকেটের তিনটিই বোল্ড করেন রুবেল। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটস দাশ দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি তিনটি স্ট্যাম্পিং করেন।

বাংলাদেশ দলের জয়ে ‘মাগুরানিউজ’র অভিনন্দন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: