মাগুরানিউজ.কম:
কোরবানির ঈদের আর মাত্র ৮ দিন বাকি। মাগুরার হাটগুলোতে কোরবানির পশু উঠতে শুরু করলেও ক্রেতার দেখা মিলছে না। অনেক আশা নিয়ে হাটে গরু নিয়ে গেলেও খামারিদের হতাশ হতে হচ্ছে।
এবারের হাটে দেশি গরুর আধিক্য বেশি। ভারতীয় গরু হাটে এলেও দেশি গরুর তুলনায় বেশ কম।
গরু ব্যবসায়ীরা জানান, সাধারণ ক্রেতা তো দূরের কথা পাইকারি ব্যবসায়ী পর্যন্ত নেই হাটে। কয়েকদিন আগে থেকে গরু হাটে তোলা হয়েছে। কিন্তু বিক্রি নেই। সে কারণে যতো দিন গরু রাখা হচ্ছে খরচের পাল্লা ভারি হচ্ছে।
এছাড়াও ব্যবসায়ীরা জানান, হাতেগোনা যে কয়েকজন পাইকারি ব্যবসায়ী হাটে এসেছে তারা দাম হাঁকাচ্ছেন পানির দরে। সে কারণে গরু বিক্রেতাদের রীতিমতো হতাশ হতে হচ্ছে।


