৫ মাসের বেতন বকেয়া। মাগুরায় পৌর কর্মচারী ইউনিয়নের ধর্মঘট

মাগুরানিউজ.কম:

mn

চলতি সেপ্টেম্বর মাসসহ বিগত ৫ মাসের বকেয়া বেতনভাতার দাবীতে কর্মবিরতী পালন করছে মাগুরা পৌর কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মবিরতী চলবে বলে জানান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে মোল্লা আলমগীর হোসেন এবং মো: আব্দুল হান্নান মাগুরা নিউজকে জানিয়েছেন, বিগত ৫ মাস পৌরসভার ১৩৫জন নিয়মিত কর্মচারী এবং ৩৫ জন অনিয়মিত  কর্মচারী দীর্ঘ ৫ মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অথচ মেয়র এবং কাউন্সিলরগণ প্রতিমাসে যথারিতি তাদের সম্মানীভাতা ঠিকই পাচ্ছেন। এ বিষয়ে মেয়র কোন পদক্ষেপ গ্রহন করছেননা বলে জানান পৌর কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

এদিকে পৌর কর্মচারীদের এরুপ অবস্হায় পাশে দাড়িয়েছে সচেতন নাগরিক সমাজ। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: