মাগুরানিউজ.কম:
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার মাগুরা আছাদুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।
বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্যা।
জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এড, খোন্দকার শামসুল হক রেজা, কেন্দ্রীয় সহ সভাপতি শরীফ আশরাফ আলী, মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মো: রোস্তম আলী প্রমুখ।
সম্মেলন থেকে বক্তারা কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন।


