মাগুরানিউজ.কম:
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মোঃ আয়ুব হোসেন দিপুকে সভাপতি ও মোঃ আকিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল ১৩আগষ্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মাগুরা জেলা শাখার এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
সংগঠনের মাগুরা জেলা সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু ও সাধারন সম্পাদক মোঃ আকিদুল ইসলাম সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মোতাবেক নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার আহম্মদ আলী, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কৌশিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন বিশ্বাস, মোঃ সাহেব আলী লস্কার, মোঃ পাভেল খান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তানিয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদক রাজীবুল ইসলাম জুয়েল খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ সাইফুল ইসলাম ছোটন ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ (হারুন) নবগঠিত মাগুরা জেলা কমিটিকে অনুমোদন প্রদান করেছেন বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন। নবগঠিত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা, উপজেলা, পৌরসভা কমিটি গঠন করে সদস্যের তালিকা কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সজীব ওয়াজেদ জয়ের প্রেরণায় সারাদেশের ন্যায় মাগুরা জেলায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সাংগঠনিক কার্যক্রমে দৃঢ় থাকবে বলে ‘মাগুরনিঊজ’কে জানান, নবনির্বাচিত সভাপতি মোঃ আয়ুব হোসেন দিপু ও সাধারণ সম্পাদক মোঃ আকিদুল ইসলাম।
বাংলাদেশের নতুন প্রজন্মের স্বার্থ সংরক্ষনের জন্য গঠিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। মাগুরার নতুন প্রজন্মের স্বার্থ সংরক্ষনের কাজ করবে এই সংগঠন জানালেন সংগঠের জেলা সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাম।


