মাগুরানিউজ.কম:
বিভিন্ন মামলার ঘটনা ও দূর্ঘটনার ভিকটিম নারী ও কিশোরীদের সেফ হোম সেবার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শুক্রবার মাগুরা জজশীপের সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ মো: রোস্তম আলী এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় মাগুরার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছমিন বেগম।
বেসরকারী সংস্থা মামাস এর আয়োজনে এ সভায় মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন মামাসের প্রধান নির্বাহী এ.শামীমা সুলতানা শীলু। স্বাগত বক্তব্য রাখেন মামাসের সাধারন সম্পাদক এ্যাড. এম এ আওয়াল রাজ।
প্রধান অতিথি তার বক্তব্যে ধর্মীয় অনুশাসনের মাধমে সমাজ থেকে নারী ও কিশোরীদের উপর নির্যাতন প্রতিরোধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর আলোকপাত করেন। তার বক্তব্যে স্বাধীনতার ৪০ বছর পর দেশ এখন সামাজিক. অর্থনৈতিক উন্নয়ন লাভসহ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।


