ঈদুল আজহা। শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট

মাগুরানিউজ.কম:

mn

১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আর বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। তবে ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আরো কয়েকদিন পরে।

ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০টির বেশি রুটে বাসের অগ্রিম টিকিট দেয়া হবে ১১ সেপ্টেম্বর থেকে। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীসহ বিভিন্ন কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। বাস-মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ, ১১ সেপ্টেম্বর দেয়া হবে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকিট। 

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে। 

এ ব্যাপারে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে অগ্রিম টিকিট দেয়া শুরু হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: