মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার ৫ আসামি রিমান্ডে

 

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়া ও এক বৃদ্ধ নিহতের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম তাদের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

তারা হলেন-ফরিদ, সাগর, ইলিয়াছ, সোহেল ও লিটন।

 

 

উল্লেখ্য, গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন এবং মমিন ভূঁইয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মাগুরা সদর হাসপাতালে মারা যান।

এ ঘটনায় গত ২৬ জুলাই নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে মাগুরা সদর থানায় ১৬ জনকে আসামি করে হত্যাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: