সংবর্ধিত হলেন মাগুরার চৌকস পুলিশ কর্মকর্তারা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা জেলা পুলিশের আগস্ট ২০১৫ মাসের মাসিক কল্যান সভায় অপরাধ দমন ও চোরাচালান রোধে বিশেষ ভূমিকা রাখার জন্যে জেলার চৌকস অফিসার গণকে তাদের কাজের উদ্দীপনার লক্ষ্যে চৌকস ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ।

অপরাধ দমনে মাগুরা জেলা পুলিশের চৌকস অফিসারদের অবিরাম তৎপরতা বিশেষ প্রশংসিত হয়েছে মাসিক কল্যান সভায়।

২৯ আগষ্ট সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইনে জেলার আগস্ট ২০১৫ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি জনাব এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার, মাগুরা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরু করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম’সহ জেলার সকল পুলিশ ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মাসিক কল্যান সভা শেষে সভাপতি মহোদয় জেলায় স্বর্ণ, অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলকারী চৌকস অফিসার গণকে তাদের কাজের উদ্দীপনার লক্ষ্যে চৌকস ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: