শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

mnমাগুরানিউজ.কম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি। তাই শিক্ষার হার শতভাগে উন্নীত করতে হবে। আর এটি বাস্তবায়ন করতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার হার শতভাগে উন্নীত হলে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

রোববার ( ৩০ আগস্ট) দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে ক্রীড়া সামগ্রী ক্রয় বাবদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শাহাজউদ্দিন, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু ও বেরইল নজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী ফিরোজ প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপান্তর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ইতোমধ্যে আমরা নিম্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মাঝে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানে মোট ১১৯ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবকে সর্বাচ্চ ১ লাখ ও সর্বনিম্ম ১০ হাজার টাকা হারে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: