আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মাগুরানিউজ.কম:
মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
তারা হলেন- মামলার ৯ নম্বর আসামি ইলিয়াস ও তার ছেলে ১০ নম্বর আসামি সোহেল রানা।
রোববার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করেন তারা।
আত্মসমর্পণের পর আদালত তাদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, ডিবি পুলিশ এর আগে মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনসহ ৯ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে সেন সুমন ১০ দিন ও সুমন কারিগর এবং সুবহানকে এক দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরো জানান, রোববার ইলিয়াস ও সোহেল রানার আদালতে আত্মসমর্পণের ফলে মামলার এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ১১ জন জেল হাজতে গেল। এ ছাড়া ৩ নম্বর আসামি আজিবর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। বর্তমানে ২ নম্বর আসামি মোহাম্মদ আলীসহ ৪ আসামি পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ার পাড় এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে অধিপত্য বিস্তারের ঘটনায় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে একজন। গর্ভে থাকা শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।
এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।


