মাগুরায় ৩ কোটি টাকা মূল্যের ৮০ স্বর্ণের বারসহ আটক ৩

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় বাসের তিন যাত্রীর দেহ তল্লাশি করে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন আট কেজি। এ ঘটনায় ওই তিন যুবককে আটক করা হয়েছে।

মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বুধবার ভোরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার মৃত সন্তোষ কুমার শীলের ছেলে সুবোধ কুমার শীল (৩২), মানিকগঞ্জের গোয়াপাড়ার সুখরঞ্জন শীলের ছেলে নিরঞ্জন শীল (৩৪) ও ঢাকার সাভার পৌর এলাকার চিত্ত রঞ্জন শীলের ছেলে সুমন শীল (৩০)।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরা নিউজকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসের ওই তিন যাত্রীর দেহ তল্লাশি করে ৮০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধার স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সাতক্ষীরায় দাদু নামের এক স্বর্ণ চোরাকারবারির কাছে আটকরা ৫ হাজার টাকা মজুরিতে স্বর্ণ পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

mn

মাগুরা সদর থানায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তারা আন্তর্জাতিক কোনো সোনা পাচারকারী সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: