মঙ্গলবার রাত ১১টার দিকে মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামের একটি সড়কের পাশের পাটক্ষেত থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করে।
উদ্ধার করা লাশটি মাগুরা সদর উপজেলার পাটখালী গ্রামের মৃত আব্দুর জলিলের ছেলে বাকী বিল্লাহ (৪০) বলে মাগুরা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, বাকী বিল্লাহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লিফট মেরামতের কাজ করতেন। পাশাপাশি ছোট-খাট ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
“কয়েক দিন আগে সে বাড়িতে আসে। বরিশাল থেকে আসা তার পেশাগত পার্টনারদের সাথে দুপুরে সে বাড়ি থেকে বের হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সঙ্গীরাই তাকে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে।”
হত্যাকাণ্ডের কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।


