নারীর ক্ষমতায়নে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

mn

পরিবার পরিকল্পনা আন্দোলনে এফপিএবি ১৯৫৩ সাল থেকে যেমন অগ্রণী ভূমিকা পালন করে আসছে জেন্ডার উন্নয়নেও তেমন ভূমিকা পালন  করবে, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যের গুরুত্বারোপ করে পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার ও মানবাধিকার সংরক্ষণ সম্ভব বলেও বিশেষজ্ঞ বক্তারা অভিমত ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার সকালে মাগুরায় “নারীর ক্ষমতায়নে জেন্ডার সেলের ভূমিকা শীর্ষক” এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত তথ্য তুলে ধরেন।

দেশের সর্ববৃহৎ বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) মাগুরা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

এফপিএবি’র মাগুরা আদর্শপাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির অবৈতনিক সম্পাদিকা নারী নেত্রী লিপিকা রানী দত্ত।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এফবিএম আব্দুল লতিফ।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: আমিনুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহূরা। জেন্ডারসেল সভার মূল বিষয়বস্তুর উপর প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবির প্রোগ্রাম অফিসার মো: আবিদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম চামেলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: জিল্লুর রহমান, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম,পৌরসভার কাউন্সিলর মনিরা বেগম, সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার লাবনী রায় প্রমুখ।

সভা সঞ্চালনা করেন এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: