মাগুরানিউজ.কমঃ
মাগুরার দোয়ারপাড়ে দু’পক্ষের সংঘর্ষের সময় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মা আজ বাড়িতে ফিরছেন। কিছুক্ষনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করবেন। ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের উপিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় মা নাজমা বেগমসহ সুরাইয়াকে ছাড়পত্র দেওয়া হবে। মা ও শিশু উভয়েই ভালো আছেন বলে জানান তিনি।


