মাগুরানিউজ.কম:
মাগুরা জেলার পুৃলিশ সুপার একেএম এহসানউল্লাহ দৃঢ় কন্ঠে মাগুরা নিউজকে বলেছেন মাগুরাতে আইন শৃংখলা বজায় রাখতে পুৃলিশের এক নীতি তা হলো জিরো টলারেন্স। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সব অপরাধীর ক্ষেত্রে এ নীতি কঠোর ভাবে পালন করার জন্য ইতিমধ্যেই জেলা পুলিশের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মাগুরা নিউজকে তিনি আরো বলেন, অপরাধ নির্মূলে এবং মাদক কারবারে যদি কোন আইনশৃংখলা বাহিনীর সদস্যও যে কোন অপরাধের সাথে কোনভাবে জড়িত প্রমান হয় তবে তাকে কৈফিয়ত তলব করার আগেই সাসপেন্ড করা হবে।
মাগুরা সদর থানা সুত্রে জানা যায় আজ মাগুরার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার, ওসি সদর থানা, সদর থানার এসআই বিশ্বজিৎ রায়, এএসআই মোঃ মাহেব হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ মাগুরা পারনান্দুয়ালী গ্রাম থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হেলেনা বেগমকে(৪৫) গ্রেফতার করা হয়। হেলেনার স্বামীর নাম হাসেম মোল্যা। গ্রাম-পারনান্দুয়ালী, থানা ও জেলা-মাগুরা।


