চলছে মাগুরা শহরের রাস্তা সংস্কার। ‘মাগুরানিউজ’কে শহরবাসীর অভিনন্দন

মাগুরানিউজ:

mn

রাতারাতি বদলে গেলো মাগুরা শহরের রাস্তার চিত্র। ভোর থেকে চলছে মাগুরা শহরের রাস্তা সংস্কারের কাজ। ভাঙ্গাচোরা সড়ক আপাতত চলারমতো করতে সংস্কার শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নানা দেনদরবারেও অবস্থার কোন সমাধান না হওয়ায় গতকাল মাগুরার নাগরিকদের একমাত্র সংগঠন ‘মাগুরাবাসী’ মাগুরার জনপ্রতিনিধিদের শহরে ৫ মিনিট রিক্সা ভ্রমনের আহবান জানিয়ে একটি বিবৃতি প্রদান করে।

এদিকে আবেদনটি নিয়ে “জনপ্রতিনিধিদের ‘মাগুরা শহরে ৫মিঃ রিক্সা ভ্রমনের আহবান’ জানালো ‘মাগুরাবাসী’।” শিরোনামে ‘মাগুরানিউজ’ একটি সংবাদ প্রকাশ করে। আজ সারাদিন খবরটি নিয়ে শুধু মাগুরা নয় দেশজুড়েই ছিল আলোচনা।

এদিকে আজ ভোর থেকেই শহরের রাস্তা সংস্কারের কাজ শরু করেছে পৌরসভা। চলছে সৈয়দ আতর আলী সড়কের ভাঙ্গাচোরা গর্ত ভরাটের প্রচেষ্টা। এ প্রচেষ্টা সাময়িক বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। অচিরেই নতুন কাজ শুরু হবে বলেও জানা গেলো।

এদিকে দীর্ঘদিনের এ সমস্যাটির তাৎক্ষনিক সমাধানে মাগুরা শহরবাসী সাধুবাদ জানিয়েছেন ‘মাগুরানিউজ’কে, অভিনন্দন জানিয়েছেন এই উদ্দোগের আহবানকারী মাগুরার নাগরিকদের সংগঠন ‘মাগুরাবাসী’র মুখপত্র রাজীব মিত্র জয়কে।

গতকাল সংবাদ প্রকাশের পরপরই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দুপুর ৩টার দিকে শহর সংলগ্ন মহাসড়কে ভায়নামোড় এলাকায় সৃষ্ট বড় বড় শত গর্ত দ্রুতগতিতে বন্ধ করার ছেষ্টা চালাতে দেখা গেল । কাজের তদারককারীদের একজনকে জিজ্ঞাসা করলে জানালেন, ‘দুপুরে হটাৎই দ্রুত রাস্তা ঠিক করার নির্দেশ পেয়েছেন তারা। ভেবেছিলেন বড় কোন মন্ত্রী হয়ত আসছেন তাই এই তারাতারি মেরামতি, কিন্তু পরে জেনেছেন মাগুরার রাস্তাঘাট নিয়ে ‘মাগুরানিউজ’ পত্রিকায় একটা খবর বেরহইছে তাই এই তারাতারি মেরামতি। দেখেন রাস্তা প্রায় ঠিকঠাক হয়েগেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: