আপন আলোয় ‘আলোকিত’ মাগুরার ‘আছাদুজ্জামান ফুটবল একাডেমী’

মাগুরানিউজ.কম:

mn

রাজীব মিত্র জয় –

আপন আলোয় ‘আলোকিত’ মাগুরার ‘আছাদুজ্জামান ফুটবল একাডেমী’। দেশের ফুটবলার তৈরিতে ‘অনন্য’ ভূমিকা রাখছে মাগুরার ‘আছাদুজ্জামান ফুটবল একাডেমী’। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের পথচলা ও সাফল্য এখন এমনই ইঙ্গিত দিচ্ছে।

মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামান সাহেব, মাগুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারি বোর্ডের সাবেক সচিব, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

১৯৭০ সালের নির্বাচনে প্রথম তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন।  ১৯৭২ সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়।

মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামান সাহেবের স্মৃতিতেই এই প্রতিষ্ঠানের নামকরন করা হয় ‘আছাদুজ্জামান ফুটবল একাডেমী’। যা এখন মাগুরার গর্বে পরিনত হয়েছে।

গুণী পিতার গুণী সুযোগ্য পুত্র এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। দীর্ঘ ২০ বছরেরও অধিক সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সান্নিধ্যে থেকে অর্জন করেছেন বিশেষ দূরদর্শিতা। অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অসীম আস্থা।যার ফলশ্রুতিতে বিরল উদাহরন হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী সাইফুজ্জামান শিখরকে দ্বিতীয় বারের মত তার একান্ত সহকারী সচিব হিসাবে নিয়োগ প্রদান করেন।

মাগুরার মহম্মদপুরে আছাদুজ্জামান ফুটবল একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে সাইফুজ্জামান শিখর দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন মাগুরার উন্নয়নকামী মানুষেরা।

জানান, ফুটবল একাডেমীর সুবাদে মহম্মদপুরবাসীর তথা মাগুরাবাসীর লালিত স্বপ্নপুরন হয়েছে একই সাথে মাগুরা খেলাধুলার ক্ষেত্রে এক অবিস্বরনীয় অবদান রাখতে সক্ষম হবে বলে মনে করেন তারা।

11034211_16192003416452uiui48_4267031593851699161_n

দুইবেলা চায়ের দোকানদারি করে বিকেল বেলা পায়ে কাপড় বেধে খেলতে নামা ‘রাসেদ’ হবে স্ট্রাইকার । ভ্যান চালানো কামাই করে চোখে স্বপ্ন নিয়ে গোল করার মিশনে নামবে ‘রাসেল’, জন্ম হবে নতুন ‘মেসি’র।

11034211_1619200341645278iui48_4267031593851699161_n

স্বপ্ন দেখি একঝাক বীরের,যারা যেকোন ঝড়ের উল্টোপথে ছুটবে। যারা আশা দেবে,”জিতবো না হারবো, জানিনা। এটা জেনে রাখুন,আমরা জান বাজি রেখে লড়বো।”

আশায় বুক বাধি, কোন একদিন বিশ্বকাপের আগে সবুজ লালে ছেয়ে যাবে গোটা বাংলাদেশের আকাশ। ফুটবলে বুঁদ হওয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বপ্ন দেখি,যার প্রতিটি বালুকনায় মেশানো থাকবে দেশপ্রেম।

লেখক- সম্পাদক, মাগুরানিউজ.কম
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: