মাগুরায় পিছিয়ে পড়া ১৩৫ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা সদর উপজেলার ১৩৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র-ছাত্রীকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপবৃত্তির এ অর্থ বিতরণ করা হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী।

সেখানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তানজিরা রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী কর্মকার, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়- দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। পিছিয়ে পড়া ক্ষদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার উন্নয়নের জন্য এ অর্থ ব্যয় করা হবে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রত্যেককে ২ হাজার থেকে ২৫শ টাকা করে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: