মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মাদক ব্যবসায়ী চক্রের এক নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মাগুরা পুলিশ লাইন গেটে ঢাকাগামী জে লাইন পরিবহণ থেকে রোববার সন্ধার দিকে ৩৬ বোতল ফেনসিডিলসহ নাজমা বেগম (২৮) কে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
মাগুরার গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ‘মাগুরানিউজ’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাজমা বেগম চুয়াডাঙ্গার জীবন নগরের আঁশতলা পাড়ার মৃত আল আমীন শেখের স্ত্রী। তিনি দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানান।


