মাগুরানিউজ.কমঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘থিয়েটার ইউনিট মাগুরা’ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো-বর্ণাঢ্য র্যালী, আলোচান সভা এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
রবিবার বিকাল ৪টায় মাগুরা পৌর মার্কেটস্থ সংগঠনের নিজেস্ব কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শুরুর স্থানে এসে শেষ হয়।
এরপর সংগঠনের কার্যালয় চত্বরে আলোচনা সভায় থিয়েটারের সাধারণ সম্পাদক আল এমরানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি সাইদুর রহমান লিন্টু, পবিত্র বিশ্বাস, বিল্লাল হোসেন, শেখ ইলিয়াস মিথুন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা থিয়েটার ইউনিটের নাট্য চর্চা বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। মাগুরার নাট্যাঙ্গনে বিগত বছরের ন্যায় নতুন বছরেও একাধিক পথ ও মঞ্চ নাটক মঞ্চায়নের লক্ষ্যে মহড়া চলছে। যা শিগগিরই দর্শকদের সামনে উপস্থান করা হবে।
কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


