অনুমতি না থাকায় মাগুরা জেলা বিএনপি’র সভায় পুলিশের বাধা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পুলিশি বাধায় আজ বুধবার সকালে মাগুরা শহরের শ্রাবণী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। পরে বিএনপি নেতারা অন্য স্থানে সভা করেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম জানান, বুধবার সকাল ১০টায় মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শ্রাবণী কমিউনিটি সেন্টারে তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির ১৮ যুগ্ম জন আহ্বায়ককে নিয়ে সভা আহ্বান করেন। সকালে সভার কিছুক্ষণ আগে পুলিশ উপস্থিত হয়ে সভা বন্ধ করে সভাস্থল থেকে দশটি চেয়ার নিয়ে যায়।

পরে জেলা আইনজীবী সমিতির পাশে এক নেতার অফিস প্রাঙ্গণে তারা সভা করেন।

সদর থানার ওসি আজমল হুদা জানান, বিএনপি সভার জন্য কোনো অনুমতি নেয়নি। তাছাড়া জেলায় বিএনপির দুইটি গ্রুপ রয়েছে, যে কারণে সংঘাতের আশঙ্কায় পুলিশ সভা করতে দেয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: