প্রচন্ড শীতে কাঁপছে মাগুরার জনপদ || নেই পর্যাপ্ত শীতবস্ত্র

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাঘের প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে মাগুরার বিভিন্ন জনপদ। গত কয়েক দিনে সূর্য দেখা দেয়নি বেললেই চলে। আজ সন্ধা থেকেই প্রচন্ড কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক। গত কয়েকদিন এ অবস্থা বিরাজ করেছে। বিভিন্ন স্থানে আগুন জ্বেলে  শীত নিবারণের জন্য চেষ্টা করছে সাধারণ জনগণ। ইতিমধ্যেই বেশ কিছুসংখ্যক কম্বল বিতরণ করা হলেও তা অনেকটাই অপ্রতুল।

গরিব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানুষজন ছুটছে গরম কাপড়ের দোকানগুলোতে। শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী দরিদ্র মানুষেরা যাচ্ছেন ফুটপাতে পসরা সাজিয়ে বসা কম দামের শীতবস্ত্র বিক্রেতাদের কাছে। তবে অন্য বছরের চেয়ে এবার কাপড়ের দাম বেশি বলে জানালেন ক্রেতারা।

মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর পাড়ে জেলেপাড়া গ্রাম। ওই গ্রামে সকাল গিয়ে দেখা যায়, দরিদ্র মানুষ অনেক স্থানে আগুন জ্বালিয়ে নিজেদের শীত থেকে রক্ষা করার চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে ওই গ্রামে অন্তত আড়াই হাজার মানুষ কষ্টে আছে। এ সময় শাহিনা বেগম বলেন, ‘নদীর বাতাস খালি হড়হড় করে এসে ঘরে ঢোকে। তিনি এখন কাজের ফাঁকে তাদের পুরোনো কাঁথা মেরামত আর ছেড়া শাড়ি-লুঙ্গি দিয়ে নতুন কাঁথা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: