মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ফুলে ফুলে এখন স্বপ্ন পূরণের হাসি। সৌন্দর্যের অমূল্য শোভা ফুল। ফুল চাষে সংসারে স্বচ্ছলতার পাশাপাশি মিলেছে বিশেষ পরিচিতি। তাই এখন ফুলে ফুলেই কাটছে মাগুরার ফুল চাষিদের বারো মাস। মাগুরায় চাষ করা ফুল এখন দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। বর্তমান জমিতে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা ও গ্লাডিওলাস ফুল শোভা পাচ্ছে। ফুটন্ত প্রতিটি ফুলে তার স্বপ্ন পূরণের হাসি বাতাসে দোল খায়।


