মাগুরানিউজ.কম:
নবগঙ্গা নদীতে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কচুরিপানা কেটে কেটে সরানো হচ্ছে।
মাগুরা ঢাকারোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ঢাকা-খুলনা মহাসড়কের ওপর নির্মিত রেগুলেটর (পানি উন্নয়ন বোর্ডের ভাষায় ‘ওয়ার’) এ ফাটল দেখা দেয়ায় ঢাকা খুলনা মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুকি দেখা দিয়েছে।
এ মুহূর্তে চলছে ব্রিজ সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে আটকে থাকা কচুরিপানা কেটে কেটে সরানো হচ্ছে।
সাম্প্রতিক প্রবল বর্ষনে উজানের পানির চাপে মহাসড়কের উপর নির্মিত মাগুরা ঢাকারোড সংলগ্ন একটি রেগুলেটরের উইং ওয়ালে বিরাট ফাটল দেখা দিয়েছে।


