ফসল রক্ষায় মাগুরার মাঠে মাঠে আলোর পাহারা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ফসল রক্ষায় মাগুরার মাঠে মাঠে এখন আলো জ্বেলে পাহারা চলছে। সদর উপজেলার বেলনগর গ্রামের সবজি চাষি ছানা মিয়া ‘মাগুরা নিউজ’কে জানান, সবজিক্ষেতের পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে এই প্রথম আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।

ক্ষতিকর পোকামাকড় দমনে আলোক ফাঁদের ব্যবহারে আগ্রহ বেড়েছে মাগুরার কৃষকদের। কৃষি জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এই প্রযুক্তি ব্যবহারে সুফল পেতে শুরু করেছে মাগুরার কৃষকরা। আলোক ফাঁদ প্রযুক্তি পরিবেশ বান্ধব ও খরচ কম হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকদের মধ্যে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতীম সাহা ‘মাগুরা নিউজ’কে জানান, সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিনামূল্যে এই ফাঁদ স্থাপনে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

সন্ধ্যার পর ক্ষেতের পাশে অথবা আইলে ফাঁদ হিসেবে বাতি জ্বালানো হয়। বাতির নিচে পাত্রে সাবান, ডিটারজেন্ট অথবা ক্যারোসিন মিশ্রিত পানি রাখা হয়। পোকামাকড় আলোর টানে পানির পাত্রের মধ্যে পড়ে মারা যায়। যা থেকে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় ও দমন করা হয়। এ ফাঁদ থেকে কৃষক উপকারি পোকামাকড়ও চিনতে পারবেন। একটি ক্ষেতে তিন দিন এই আলোক ফাঁদ রাখতে হয়। এতে ব্যয় একেবারেই কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: