মাগুরায় কাত্যায়নী পূজার মেলা’য় এবারও বিপুল ফার্নিচার

মাগুরানিউজ.কমঃ 

mnশহর প্রতিবেদক-

মাগুরা শহরে কাত্যায়নী পূজার মেলা জমে উঠেছে। এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ কমদামী ফার্নিচার। দূর দূরান্ত থেকে আসা ফার্নিচারের দোকানীরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নতুন করে কড়া রং ব্যবহার করছেন ফর্নিচারে।

মেলায় এ বছর ফর্নিচারের স্টলে স্থান পাচ্ছে বক্স খাট, সোফা , আলমারী , ড্রেসিং টেবিল, চেয়ার – টেবিল , ডাইনিং টেবিলসহ হাজার হাজার রকমারী ফার্নিচার । এগুলির দামও কম । কমদামী কাঠ ও বাকল কাঠ দিয়ে তৈরি এ সমস্ত ফার্নিচার গুণগতমানে দীর্ঘস্থায়ী না হলেও মনকাড়া।

শ্রীপুর থেকে আসা ক্রেতা আজমত মিয়া জানান, একটি বক্স খাট কিনেছেন ৭ হাজার টাকা দিয়ে। তিনি জানান, নিজস্ব ভাবে কাঠ ক্রয় করে এমন খাট বানাতে গেলে শ্রমিক মজুরিই লাগতো ৫/৬ হাজার টাকা । তাই কতদিন টিকবে এই বিবেচনা না করে ঠেকা কাজ চলাতে তিনি এটি কিনেছেন।

নাটোর থেকে আগত ফার্নিচার সামগ্রী বিক্রেতা পরিমল জানান, পরম্পরাগতভাবে ফর্নিচার তৈরির সাথে জড়িত। সারা বছর ফর্নিচার তৈরি করেন। যখন ক্রেতার অর্ডার কম থাকে তখন বেকার শ্রমিকদের দিয়ে বাকল কাঠের সাহায্যে তৈরি করেন ফার্নিচার। এই ফার্নিচার বিভিন্ন মেলায় বিক্রি করেন। তিনি স্বীকার করে বলেন, এ সমস্ত ফর্নিচারের দীর্ঘস্থায়িত্ব নেই। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কড়া রং ব্যবহার করে বার্ণিশ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: