মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শীতের শুরুতেই শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। মাগুরা সদর হাসপাতালে এক সপ্তাহেই ভর্তি রয়েছে প্রায় শতাধিক শিশু। মাগুরা সদর হাসপাতালে ১০ বেডের শিশু ওয়ার্ডে ১০ জনের স্থলে শতাধিক শিশু ভর্তি থাকায় বেডের অভাবে মেঝেতে থাকতে হচ্ছে। অন্যদিকে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে বাড়তি রোগীর কারনে চিকিৎসা পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।
সদর হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিবর্তনের ফলে ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে।


