মাগুরানিউজ.কমঃ
রবিবার থেকে শুরু হয়েছে মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নি উৎসব। আজ এ পূজার মহা অষ্টমী। পূজো উপলক্ষে আয়োজিত মেলা চলবে আরো পনের দিন। যেখানে রেলগাড়ি, নাগর দোলা, চরকি, পুতুল নাচসহ গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন স্থান পেয়েছে। ইতোমধ্যেই দেশের দূর দূরান্ত থেকে ব্যবসায়িরাও মেলায় তাদের পসরা সাজিয়ে বসেছে।


