মাগুরানিউজ.কমঃ
মাগুরার আলোচিত নন্দিত পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ’র বিদায় উপলক্ষে আজ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেছে মাগুরা প্রেসক্লাব। একেএম এহসান উল্লাহ প্রায় দেড় বছর মাগুরাতে পুলিশ সুপার হিসাবে কর্মরত থেকে সম্প্রতি ঢাকায় নৌ পুলিশের এসপি পদে বদলী হয়েছেন।
মাগুরাকে সিসি ক্যামেরার নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে এসে দেশজুড়ে নন্দিত হয়েছেন তিনি। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, সামাজিক বিরোধসহ বিভিন্ন অনাচার কঠোর হাতে দমন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সকালে বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলুর সভাপতিত্বে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


