মাগুরানিউজ.কমঃ
কাত্যায়নী পুজোর শুরুতেই ছন্দপতন। শীতের ওপেনিং স্লটেই ধাক্কা দিয়েছে নিম্নচাপের বৃষ্টি। পারাদ্বীপ উপকূলে তৈরি ঘূর্ণিঝড় নাডার ছোঁয়ায় শুক্রবার রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে শহর মাগুরা। শনিবার দিনভর বৃষ্টিতে শহরে ফিরেছে বর্ষার মেজাজ।
তবে ঘূর্ণিঝড়ের কোনও আশঙ্কা যে নেই , তা আজই স্পষ্টই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের থেকে রেহাই পেলেও নিম্নচাপের জেরে রবিবারও দিনভর বৃষ্টি হতে পারে।


