মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে আজ শুক্রবার বিকালে শহরের কেশব মোড়স্থ শ্রাবণী কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক মতবিনিময় সভা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো: সেলিম রেজা, প্রধান উপদেষ্টা মো: সোলইমান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, জেলা ব্র্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানুপ্রমুখ ।
মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী লাবনী জামান সভা পরিচালনা করেন।


