‘বাঁচাও নবগঙ্গা, বাঁচাও মাগুরা’ প্রচারাভিযান

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে র‌্যালী , মানববন্ধন ও নদী পাড়ের বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারাভিযান হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে নদীর পাড়ে শহরের ইসলামপুরপাড়া অংশে এ কর্মসূচী পালন করে জাগো মাগুরা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে থেকে র‌্যালী বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হরিশ দত্ত সড়কে নদীর পাড়ে মানববন্ধন করে নদী বাঁচানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ১১দফা দাবী তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলী আখতার, পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার আবু রেজা নান্টু, জাগো মাগুরার সাধারণ সম্পাদক বারিক আনজাম বার্কি, মাগুরার ইতিহাস গবেষক ডা. কাজী তাসুকুজ্জামানসহ অন্যরা। পরে নদীতে নিজেরা ময়লা আবর্জনা না ফেলা ও অন্যদের ময়লা ফেলতে না দেয়াসহ ১১দফা দাবীতে সোচ্চার হতে আহবান জানিয়ে বিভিন্ন বাড়িতে লিফলেট বিতরণ করে প্রচারাভিযান চালান সংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: