শহরে তোলপাড়, মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ৫ লক্ষাধিক টাকা আত্মসাত ও গুরুত্বপূর্ণ ফাইল চুরির অভিযোগে ঐ দুইকর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় আজ শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা সরকার সংবাদমাধ্যমে জানান, গত ৭ অক্টোবর স্কুলের ফাইল সংরক্ষণ কক্ষ থেকে স্কুলের চেক বই ও ফাইল চুরি হয়। এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করেন ও স্কুলের সিনিয়র শিক্ষক দীপক কুমার রায়কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত চলাকালে ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে স্কুলের দুই এমএলএসএস অর্চণা রাণী ও জামসেদ শেখ প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তার কাছে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়ে জানায়, ইতিপুর্বে তারা জালিয়াতির মাধ্যমে স্কুলের চেক দিয়ে কিছু টাকা ব্যাংক থেকে তুলেছেন। যা গোপন করতে ৭ অক্টোবর সন্ধ্যায় স্কুলের ফাইল সংরক্ষণ কক্ষ থেকে চেক বই ও কিছু ফাইল চুরি করেছেন।

লিপিকা সরকার আরো জানান, ঐ দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ওই দুই কর্মচারী চলতি বছরের জুলাই মাস থেকে স্কুলের চেক বই নিয়ে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন। মোট খোয়া যাওয়া টাকার পরিমান কত তা সঠিকভাবে বলা যাচ্ছে না জানিয়ে তিনি জানান  স্কুলের মোট ২৪ টি তহবিল আছে। এমন অনেক তহবিল আছে যার টাকা অনিয়মিতভাবে তোলা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই রিয়াজুল ইসলাম জানান, ওই দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তারা প্রাথমিকভাবে টাকা ও ফাইল চুরির কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রধান শিক্ষিকা লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: